শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণায় হতাশার চিত্র উঠে এসেছে। মঙ্গলবার পর্যন্ত ১৭২টি কোম্পানির আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ৫৬টি কোম্পানি লোকসানে রয়েছে। অন্যদিকে, ৩৯টির শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। লোকসানে থেকেও ১৯টি কোম্পানি লভ্যাংশ দিয়েছে। আবার ৩০টির লভ্যাংশের হার ১% বা তার কম। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানির ব্যবসায়িক অবস্থা দুর্বল হওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ দেওয়ার সক্ষমতাও সী...