Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বেশির ভাগ শেয়ারের দরপতন, তবু বাড়ল লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:২০
শেয়ার করুন:
বেশির ভাগ শেয়ারের দরপতন, তবু বাড়ল লেনদেন

প্রতীকী ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়েছে। একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান দেখা গেছে। এসব তথ্য জানা গেছে ডিএসই ও সিএসই সূত্রে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই ব্রড ইনডেক্স’ (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, তবে ডিএসই শরিয়াহ সূচক ০.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসইতে দিনভর মোট ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর। এদিন ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৯২০ কোটি ৮১ লাখ টাকা) তুলনায় ১৫৫ কোটি ২৩ লাখ টাকা বেশি।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দর বেড়েছে, ৭৬টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। এ বাজারে মোট ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইটস লিমিটেড। কোম্পানিটির মোট ৪৭ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং এবং ৪২ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো— বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ফারইস্ট নিটিং, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠান এদিন ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ছিল বাংলাদেশ অটোকার্স (বিডি অটোকার্স) লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। ৭৪০ বারে কোম্পানিটির ২ লাখ ৪৯ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে (২ হাজার ৩৩২ বারে ৪৬ লাখ ৬৪ হাজার ১৮৭টি শেয়ার লেনদেন, বাজারমূল্য ৯ কোটি ৭১ লাখ টাকা)। তৃতীয় স্থানে থাকা বঙ্গজের দর বেড়েছে ৮ দশমিক ৪১ শতাংশ (১ হাজার ৯৪১ বারে ২ লাখ ৯১ হাজার ৬১৩টি শেয়ার লেনদেন, বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা)।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে— একমি পেস্টিসাইটসের ৭.৩০ শতাংশ, পূবালী ব্যাংকের ৬.৯৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.০৮ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যারের ৫.৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৫.০৪ শতাংশ এবং ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৫.০১ শতাংশ দর বেড়েছে।

দর পতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠান মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষে ছিল সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ৭২৬ বারে ফান্ডটির ১৪ লাখ ৬৮ হাজার ৮০টি ইউনিট লেনদেন হয়, যার বাজারমূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।

পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন টেক্সের শেয়ার দর ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে (১৩২ বারে ৪ লাখ ৪৬ হাজার ৩২টি শেয়ার লেনদেন, বাজারমূল্য ৩৭ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের দর ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে (১২২ বারে ৪৫ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন, বাজারমূল্য ১৫ লাখ টাকা)।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে— সাইফ পাওয়ারটেকের ৫.৪৭ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানির ৫.৩৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫.০৫ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিংয়ের ৪.৪০ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্সের ৪.৩৪ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডসের ৪.২০ শতাংশ এবং এমএল ডাইংয়ের ৪.০০ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজারডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার