লোকসানে সী পার্ল, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কক্সবাজারের পাঁচতারকা হোটেল সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থবছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২ টাকা ৫৬ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৭ পয়সা।
পর্ষদের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। তবে বার্ষিক সাধারণ সভায় তা কমিয়ে দশমিক ৫০ শতাংশ অনুমোদন করা হয়। ওই লভ্যাংশের আওতায় ছিলেন না কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা।



