Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

স্বচ্ছ আর্থিক প্রতিবেদন মূলধন ব্যয় কমাবে: বিএসইসি চেয়ারম্যান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২০:০২
শেয়ার করুন:
স্বচ্ছ আর্থিক প্রতিবেদন মূলধন ব্যয় কমাবে: বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানো গেলে মূলধন সংগ্রহের ব্যয় কমে আসবে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, মানসম্মত আর্থিক প্রতিবেদন বাজারের ঝুঁকি প্রিমিয়াম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে নতুন আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ১৮ বাস্তবায়ন স্বচ্ছতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ২৫তম আইসিএবি বার্ষিক প্রতিবেদন পুরস্কার ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মাসুদ খান বলেন, আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এর ফলে কোম্পানিগুলোর মূলধন সংগ্রহের ব্যয়ও কমতে পারে। কারণ, মূলধন ব্যয়ের সঙ্গে বাজারের ঝুঁকি প্রিমিয়ামের সরাসরি সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, মূলধন ব্যয়ের ধারণা অনুযায়ী ঝুঁকিমুক্ত সুদের হার ও বাজারের ঝুঁকি প্রিমিয়াম মিলিয়ে মূলধন ব্যয় নির্ধারিত হয়। আর্থিক প্রতিবেদনের মান ও বিশ্বাসযোগ্যতা বাড়লে বাজারের ঝুঁকি প্রিমিয়াম কমার সুযোগ তৈরি হবে। এতে কোম্পানিগুলো তুলনামূলক কম ব্যয়ে মূলধন সংগ্রহ করতে পারবে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ১৮ আর্থিক তথ্য উপস্থাপনে স্বচ্ছতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে আরও স্পষ্টতা ও বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।

আর্থিক প্রতিবেদনের মানদণ্ডের অভিভাবক হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে উল্লেখ করে মাসুদ খান বলেন, আর্থিক প্রতিবেদনের মান নিশ্চিত করতে আইসিএবির বর্তমান কাউন্সিল যে প্রচেষ্টা চালাচ্ছে, তা প্রশংসনীয়। তবে মানদণ্ডগুলো বাস্তবে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে আরও যত্নশীল হতে হবে।

বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৩৫টি প্রতিষ্ঠানকে আইসিএবি অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ।

বিএসইসিআইসিএবি বার্ষিক প্রতিবেদন পুরস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’