শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানো গেলে মূলধন সংগ্রহের ব্যয় কমে আসবে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, মানসম্মত আর্থিক প্রতিবেদন বাজারের ঝুঁকি প্রিমিয়াম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে নতুন আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ১৮ বাস্তবায়ন স্বচ্ছতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ২৫তম আইসিএবি বার্ষিক প্রতিবেদন পুরস্কার...