আইটি কনসালটেন্টসের মুনাফা ও লভ্যাংশ কমল

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস লিমিটেডের মুনাফা ও লভ্যাংশ— দুটিই কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৪ শতাংশের বেশি। এর ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশের হারও আগের বছরের তুলনায় ২ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে আইটি কনসালটেন্টস। আগের অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ৩ টাকা ৬২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৫১ পয়সা বা প্রায় ১৪ দশমিক ১ শতাংশ।
কোম্পানিটির ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৬ পয়সা।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর।
২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালটেন্টসের পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৫৯ লাখ টাকা। সর্বশেষ রবিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৪২ টাকা।



