Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

বার্জার পেইন্টস ও প্রাইম লাইফের লভ্যাংশ ঘোষণা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৩৮
বার্জার পেইন্টস ও প্রাইম লাইফের লভ্যাংশ ঘোষণা

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদ ২০২৫–২০২৬ অর্থবছরের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা। এ ছাড়া চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪০০ টাকা ২৪ পয়সা।

বার্জার পেইন্টসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ আগস্ট বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৭ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের ০ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৬ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, যা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য ভূমিকা রাখে।

বার্জার পেইন্টসপ্রাইম লাইফ ইন্স্যুরেন্সশেয়ারবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise