Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কমোডিটি এক্সচেঞ্জ

জটিলতায় আটকে আছে

  • ২০০৭ সালে আলোচনা শুরু হলেও চূড়ান্ত নিবন্ধন পায় ২০২৪ সালে
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৫
জটিলতায় আটকে আছে

বিশ্বের উন্নত দেশসহ পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানে অনেক আগে থেকে সক্রিয় ‘কমোডিটি এক্সচেঞ্জ’। দেশেও এটি চালু করতে কাজ চলছে। সব প্রস্তুতি শেষ হলেও নীতিগত কিছু জটিলতায় আটকে আছে এ উদ্যোগ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে তিনটি মৌলিক বিষয়ে মতভেদই এখন মূল বাধা।

যেখানে আটকে আছে উদ্যোগ: সব প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রকল্পটি থমকে আছে তিনটি কারণে। প্রথমত, ব্রোকার লাইসেন্স অনুমোদন। কমোডিটি এক্সচেঞ্জে ট্রেডিং পরিচালনায় সাধারণ শেয়ারবাজারের মতো বিদ্যমান লাইসেন্স যথেষ্ট নয়; এখানে প্রয়োজন আলাদা ‘কমোডিটি ব্রোকার লাইসেন্স’। এটি চূড়ান্ত হলেও প্রায় ছয় মাস অনুমোদন মেলেনি। ফলে সিএসইর পরিকল্পিত ‘গো-লাইভ’ একাধিকবার পিছিয়েছে।

দ্বিতীয়ত, পণ্য নির্বাচন নিয়ে রয়েছে মতবিরোধ। সিএসই শুরুতে স্বর্ণ (গোল্ড), রুপা (সিলভার) ও অপরিশোধিত পাম অয়েল দিয়ে লেনদেন শুরু করতে চাইলেও কমিশন এখনো সায় দেয়নি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্বচ্ছ ও ঝুঁকিব্যবস্থাপনা সহজ হওয়ায় এটি দিয়ে শুরু করা যৌক্তিক বলে মনে করে সিএসই। কিন্তু এই প্রস্তাবিত পণ্য নির্বাচন নিয়েই আপত্তি তুলেছে কমিশন।

তৃতীয়ত, সিএসইর স্ট্র্যাটেজিক পার্টনারের শেয়ার সংক্রান্ত বিষয়। কমিশন চায়, স্ট্র্যাটেজিক পার্টনার তাদের ধারণকৃত শেয়ার ছেড়ে দিক। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রক সংস্থার শর্তের দ্বৈরথ সিদ্ধান্ত গ্রহণকে করে তুলেছে জটিল।

সিএসইর প্রস্তুতি: অনিশ্চয়তার মধ্যেও আশার আলো দেখাচ্ছে সিএসইর প্রযুক্তিগত সক্ষমতা। আন্তর্জাতিক মানের আধুনিক ম্যাচিং ইঞ্জিন, অর্ডার ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম এরই মধ্যে স্থাপন করা হয়েছে। শ্রীলঙ্কাভিত্তিক একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় মূল সিস্টেম এবং ভারতীয় ভেন্ডরদের মাধ্যমে যুক্ত করা হয়েছে ডেরিভেটিভস ট্রেডিং সফটওয়্যার।

এখানে সরাসরি পণ্য কেনাবেচা হবে না; বরং ‘ফিউচারস কন্ট্রাক্ট’-এর মাধ্যমে লেনদেন হবে। ভবিষ্যতের দামের ওপর ভিত্তি করে হওয়া এ চুক্তি নির্দিষ্ট সময় শেষে নগদে নিষ্পত্তি হবে। এতে ব্যবসায়ীরা দামের অস্থিরতা সামলে কমাতে পারবেন ঝুঁকি।

প্রযুক্তির পাশাপাশি মানব সম্পদ উন্নয়নেও জোর দিয়েছে সিএসই। গত দুই বছরে কয়েক হাজার মানুষকে ধারণা দেওয়ার পাশাপাশি প্রায় ২০০ ট্রেডারকে প্রশিক্ষণ দিয়ে সনদ দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে অন্তত ১৫টি ব্রোকারেজ প্রতিষ্ঠান। প্রকল্পটির জন্য নির্ধারিত ১২০ কোটি টাকার বাজেটের মধ্যে এরই মধ্যে ব্যয় করা হয়েছে ৮০ কোটি টাকা।

সিএসইর প্রত্যাশা: আটকে থাকা তিনটি সিদ্ধান্ত চূড়ান্ত হলেই দুই-তিন মাসের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালু করা সম্ভব। এ বিষয়ে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার আগামীর সময়কে বলেছেন, ‘কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য আমাদের সব ধরনের প্রস্তুতিসম্পন্ন। প্রযুক্তি, জনবল, প্রশিক্ষণ— সবকিছুই এখন প্রস্তুত অবস্থায় আছে। আশা করছি খুব শিগগির বাজার চালু করা সম্ভব হবে। এই এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজারে একটি নতুন মাত্রা যোগ হবে। বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে, বাজারে স্বচ্ছতা বাড়বে।

কারসাজিমুক্ত স্বচ্ছ বাজার: দেশের শেয়ারবাজারের বড় সমস্যা তথ্য গোপন বা ইনসাইডার ট্রেডিং। কিন্তু কমোডিটি এক্সচেঞ্জে এই ঝুঁকি নেই বললেই চলে। স্বর্ণ বা তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় কারসাজির সুযোগ থাকবে না। এটি চালু হলে হেজিং সুবিধার পাশাপাশি স্বচ্ছতা বাড়বে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ‘কমোডিটি এক্সচেঞ্জের বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। সবকিছু

যাচাই-বাছাই করে টেকসই ও বিনিয়োগবান্ধব কাঠামো নিশ্চিত করেই অনুমোদনের সিদ্ধান্ত। বাজারের স্বচ্ছতা, ঝুঁকিব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করাই কমিশনের প্রধান অগ্রাধিকার।’

২০০৭ সালে শুরু হওয়া এই স্বপ্ন ২০২৪ সালে চূড়ান্ত নিবন্ধন পায়। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) এবং পাকিস্তান মার্কেন্টাইল এক্সচেঞ্জের (পিএমইএক্স) অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়েই গড়ে উঠছে বাংলাদেশের এই প্রথম কমোডিটি এক্সচেঞ্জ। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

সিএসইবিএসইসিকমোডিটি এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে