Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আট কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির ‘না’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২০:৫৮
শেয়ার করুন:
আট কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটির ‘না’

গ্রাফিকস: আগামীর সময়

২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। এর মধ্যে কয়েকটি কোম্পানি নগদ ও বোনাস লভ্যাংশ দিয়েছে। আবার কয়েকটি কোম্পানি লোকসানে থাকার পরও নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে সাফকো স্পিনিং মিলস শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), স্কয়ার নিট কম্পোজিট, ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল, ই-জেনারেশন, টেকনো ড্রাগস, সিলভা ফার্মাসিউটিক্যালস, সাফকো স্পিনিং মিলস, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং কুইন সাউথ টেক্সটাইল।

কোম্পানিগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, এসিআইয়ের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫৯ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ৬৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনসহ অন্যান্য বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

স্কয়ার নিট কম্পোজিট প্যানেল শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বা শেয়ারপ্রতি ২০ পয়সা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৬১ টাকা ৯১ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ২০২৫-২৬ অর্থবছরের জন্য ০.১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থবছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৯ টাকা ১৯ পয়সা। কোম্পানিটির এজিএমের তারিখ পরে জানানো হবে। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

ই-জেনারেশনের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৭ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৩ টাকা ৯২ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

টেকনো ড্রাগস ২০২৫-২৬ অর্থবছরের জন্য শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৩১ টাকা ৭১ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সিলভা ফার্মাসিউটিক্যালস শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ০.১০ শতাংশ বা শেয়ারপ্রতি ১ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

অন্যদিকে, সাফকো স্পিনিং মিলস ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭০ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ঋণাত্মক ৩ টাকা ৮৩ পয়সা ছিল। কোম্পানিটির এজিএম আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৯৩ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৫১ টাকা ৬ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

কুইন সাউথ টেক্সটাইল শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৮ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৬ টাকা ৭ পয়সা। কোম্পানিটির এজিএমের তারিখ পরে জানানো হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

শেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে