Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

প্রশাসক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পায়নি আর্থিক প্রতিষ্ঠান

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:১৯
প্রশাসক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পায়নি আর্থিক প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অবসায়নের পদক্ষেপ হিসেবে প্রশাসক বসানো হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনো পায়নি বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি।

স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার পাঠানো চিঠির ব্যাখ্যায় এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটি।

আজ বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সম্প্রতি পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইন্টারন্যাশনাল লিজিং ও জিএসপি ফাইন্যান্স। তারা জানিয়েছে, এ ধরনের কোনো পদক্ষেপের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা আদেশ তাদের কাছে পৌঁছায়নি।

স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে পাঠানো চিঠির জবাবে ইন্টারন্যাশনাল লিজিং জানিয়েছে, অনলাইন সংবাদে প্রকাশিত প্রশাসক নিয়োগসংক্রান্ত বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো লিখিত নির্দেশনা বা আদেশ পায়নি।

একই ধরনের ব্যাখ্যা দিয়েছে জিএসপি ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রশাসক নিয়োগের সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়টি তারা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি, নোটিশ বা ই-মেইল আসেনি।

তবে জিএসপি ফাইন্যান্স উল্লেখ করেছে, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট এবং আমানতকারীদের পাওনা পরিশোধসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগে ২০টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়েছিল। সেই চিঠির জবাব নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ কার্যক্রম, পুনর্গঠন প্রক্রিয়া এবং বিনিয়োগকারীদের আস্থার ওপর তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। এদিকে বিনিয়োগকারীরা এখন বাংলাদেশ ব্যাংকের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনায় অচল হয়ে পড়া পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রশাসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise