টানা উত্থানে শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়
সূচক ও লেনদেনের উত্থানের মধ্য দিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা গেলো দেশের শেয়ারবাজারে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে পৌঁছায়। এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ২৬২টির দর বেড়েছে, ৮০টির কমেছে এবং ৪৭টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৫৫৬ কোটি ২০ লাখ টাকা থেকে ৯৯ কোটি ২২ লাখ টাকা বেশি। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৬ পয়েন্টে। সিএসইতে ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ৪৬টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে মোট ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৭ সেপ্টেম্বর ২০২৬
এদিকে লেনদেনের তালিকায় শীর্ষে থাকলেও শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬.৫৬ শতাংশ কমেছে। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তুংহাই নিটিংয়ের দর কমেছে ৪.৭৬ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা ফ্যামিলিটেক্সের দর কমেছে ৪.১৭ শতাংশ।
এ ছাড়া জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, আরামিট সিমেন্ট এবং সাইফ পাওয়ারটেকের শেয়ার দর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।




