Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ইউরোপে কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৯
ইউরোপে কমলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে রপ্তানি কমলেও সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-জুন সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৭৭৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের অর্থবছরের তুলনায় এই প্রবৃদ্ধির হার ২ দশমিক ৬৩ শতাংশ। ফলে দেশের মোট পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ১৯ দশমিক ১৮ শতাংশ থেকে বেড়ে ২০ দশমিক ০১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ, ইউরোপের বাজারে পিছিয়ে পড়লেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান হয়েছে আরও সুসংহত।

ইপিবির তথ্যমতে, সার্বিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কম। এর অন্যতম কারণ হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ৩ দশমিক ৩১ শতাংশ কমে ১৯ দশমিক ০৬ বিলিয়ন ডলারে নেমে আসা। এর ফলে মোট পোশাক রপ্তানিতে ইইউর অংশ ৫০ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪৯ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। পণ্যের ধরন অনুযায়ী, আলোচ্য সময়ে নিট পোশাক রপ্তানি ২ দশমিক ৫৩ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য ও কানাডার বাজারেও ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। যুক্তরাজ্যে শূন্য দশমিক ৯১ শতাংশ এবং কানাডায় ৩ দশমিক ২০ শতাংশ রপ্তানি বেড়েছে। বর্তমানে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৩৫ শতাংশেরও বেশি আসে এই তিনটি বাজার থেকে। তবে অপ্রচলিত বাজারগুলোতে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মতো অপ্রচলিত বাজারে রপ্তানি ৪ দশমিক ২৫ শতাংশ কমে ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলারে নেমেছে।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বললেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে পারা বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা। বিশ্ববাজারে চাহিদা দুর্বল থাকা এবং নানা অনিশ্চয়তার মধ্যেও মার্কিন ক্রেতাদের আস্থা বজায় রয়েছে। তবে শুধু প্রবৃদ্ধি নয়, বাজার অংশীদারত্ব আরও বাড়াতে উচ্চমূল্যের পণ্য, দ্রুত সরবরাহ সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক উৎপাদনে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা গেলে আগামীতে এই বাজারে রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।’

‘ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন বাজার সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান প্রধান বাজারগুলোতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই’ বলেও যোগ করলেন তিনি।

ইউরোপযুক্তরাষ্ট্রপোশাক রপ্তানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise