রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
গ্রাম ডুবিয়ে শহরে আলো!

গ্রাম ডুবিয়ে শহরে আলো!

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিএনপির ইশতেহারে শেয়ারবাজার অন্তর্ভুক্ত করায় ডিবিএর কৃতজ্ঞতা

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২
বিএনপির ইশতেহারে শেয়ারবাজার অন্তর্ভুক্ত করায় ডিবিএর কৃতজ্ঞতা

শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারকে দেশের শেয়ারবাজারের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।


সংগঠনটি বলছে— ইশতেহারে উপস্থাপিত সুস্পষ্ট পরিকল্পনা ও উন্নয়ন দৃষ্টিভঙ্গি শেয়ারবাজারের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।


শুক্রবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষে এই ইশতেহার প্রকাশ করেন, যেখানে শেয়ারবাজার সংস্কার ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।


শেয়ারবাজার নিয়ে তারেক রহমানের এমন ঘোষণার পর রোববার (৮ ফেব্রুয়ারি) ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এক বিবৃতিতে বিএনপির উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে আখ্যায়িত করেছেন।


তিনি তারেক রহমানসহ দলটির নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো দল শেয়ারবাজারকে গুরুত্ব দিয়ে তাদের নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত করেছে। ইশতেহারে শেয়ারবাজার সংস্কারের যে সুনির্দিষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে, তা বাজার সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নতুন আস্থা ও প্রত্যাশা তৈরি করেছে।


ডিবিএ সভাপতি আরও বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহারে শেয়ারবাজার প্রায় উপেক্ষিতই থেকে গেছে। অথচ এই খাতকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এর জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন করার দাবি ডিবিএ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল। বিএনপির ঘোষণার মাধ্যমে সেই দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন ঘটেছে বলে সংগঠনটির অভিমত।


ডিবিএ মনে করে, প্রস্তাবিত ইশতেহার বাস্তবায়ন হলে শেয়ারবাজারে সুশাসন জোরদার হবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি হবে। ব্রোকারদের এই সংগঠনটির বিশ্বাস— রাজনৈতিক পর্যায়ে এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে, যা সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

    শেয়ার করুন:
    Advertisement
    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    গ্রাম ডুবিয়ে শহরে আলো!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    প্রকৃতি টানে কিন্তু অবকাঠামো ঠেলে দেয় পেছনে

    ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭

    সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

    সীমান্তে সেদিন বুক পেতে দেন সাধারণ মানুষও

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৮

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    জ্বালানি সংকটে দিশা দেখাতে পারে ভবনের ছাদ, কারখানার ফাঁকা জায়গা

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    তেলের জন্য সড়কেই রাতযাপন বাইকারদের!

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:৫০

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    একমি পেস্টিসাইডস ইস্যুতে সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৯

    অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

    অফিসে কাজ কমাবে আপনারই ডিজিটাল টুইন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩১

    শিক্ষামন্ত্রীর সাবেক পিএসের রাজত্ব শিক্ষা প্রশাসনে

    শিক্ষামন্ত্রীর সাবেক পিএসের রাজত্ব শিক্ষা প্রশাসনে

    ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১৫-২০ টাকা

    ১৮ এপ্রিল ২০২৬, ২২:২৯

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ‘হামকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি’

    ১৮ এপ্রিল ২০২৬, ২৩:১৯

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    গরুর ধাক্কায় শিশুকে বাঁচানোর ভাইরাল ভিডিওর পেছনের সত্যতা কি?

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৩

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    পূর্বাচল স্টেডিয়াম : স্বপ্ন নাকি দুঃস্বপ্ন

    ১৮ এপ্রিল ২০২৬, ১৯:১৪

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    ১৯ এপ্রিল ২০২৬, ০০:৩৩

    তিন ঘড়িতে ইরান যুদ্ধ, কার সময় কোন দিকে?

    তিন ঘড়িতে ইরান যুদ্ধ, কার সময় কোন দিকে?

    ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪

    এমন যদি হতো

    এমন যদি হতো

    ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৭