Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

কিস্তিতে গ্যাস-বিদ্যুৎ বিল শোধের সুবিধা চায় বিকেএমইএ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩৬
কিস্তিতে গ্যাস-বিদ্যুৎ বিল শোধের সুবিধা চায় বিকেএমইএ

গ্রাফিকস: আগামীর সময়

দুর্ঘটনা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট সাম্প্রতিক গ্যাস-জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। গতকাল শনিবার সংগঠনটির নারায়ণগঞ্জ জোনের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন নিট পোশাক কারখানার মালিকরা চলমান গ্যাস ও জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়া, আর্থিক ক্ষতি এবং ব্যাংকঋণ পরিশোধে তৈরি হওয়া চাপের কথা তুলে ধরেন।

ব্যবসায়ীরা বলেছেন, প্রায় এক মাস উৎপাদন ব্যাহত বা বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠানই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় নিয়মিত বকেয়া বিলের পাশাপাশি জুন-জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানালেন তারা। একই সঙ্গে বকেয়া বিলের কারণে সংকটকালে কোনো গ্রাহকের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার আহ্বান জানিয়েছেন।

সভায় অবিলম্বে সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানানো হয়। এসব সংযোগের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, অবৈধ সংযোগ বন্ধ করা গেলে গ্যাসের সরবরাহ বাড়ার পাশাপাশি সিস্টেম লসও কমবে।

জ্বালানি সংকট মোকাবিলায় পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রয়োজনীয় সরবরাহ অব্যাহত রেখে ব্যক্তিমালিকানাধীন গাড়িতে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি জানানো হয়। এতে শিল্প ও জরুরি খাতে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।

এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্যাস-জ্বালানি সরবরাহের সর্বশেষ পরিস্থিতি জনগণ ও ব্যবসায়ীদের জানানোর দাবি করা হয়। ব্যবসায়ীরা বলেছেন, নিয়মিত তথ্য প্রকাশ করা হলে কারখানা মালিকরা উৎপাদন ও ব্যবসায়িক পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে সমন্বয় করতে পারবেন। এতে অনিশ্চয়তা ও বিভ্রান্তি কমবে।

সভায় ব্যাংকঋণের খেলাপি ঘোষণার সময়সীমা বাড়ানোর দাবিও উঠে আসে। ব্যবসায়ীরা বলেছেন, রপ্তানি বাণিজ্য আগে থেকেই বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চাপে রয়েছে। তাই খেলাপি ঋণ হিসেবে ঘোষণার বর্তমান ছয় মাসের সময়সীমা বাড়িয়ে ১২ মাস করার জন্য সরকারের কাছে আবেদন জানালেন তারা।

বিদ্যুৎ বিলগ্যাস বিলবিকেএমইএ
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ২২:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ২২:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫২

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২৩ আগস্ট ২০২৬, ০০:৪১

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৪৮

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৯:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২৩ আগস্ট ২০২৬, ০১:০৬

    advertiseadvertise