Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সাকিফ শামীম

এসএমই উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় জরুরি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২২:০৩
শেয়ার করুন:
এসএমই উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় জরুরি

সাকিফ শামীম। ফাইল ছবি

ক্ষুদ্র ব্যবসায়ী ও এসএমই উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম। একই সঙ্গে সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসেবা, স্থায়ী কার্যালয় এবং ই-কমার্স খাতের বিদ্যমান সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ‘আগামীর ই-ক্যাব ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন সাকিফ শামীম। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইকবাল জামাল জুয়েল সভাটির আয়োজন করেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের প্রত্যাশা, বিদ্যমান সংকট এবং আগামীর নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সাকিফ শামীম বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও এসএমই উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বাড়ানো জরুরি। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছোট-বড় সব ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় কাজ করতে চান তিনি।

ই-ক্যাব সদস্যদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন সাকিফ শামীম। তিনি জানান, ল্যাবএইড হাসপাতাল গ্রুপের সঙ্গে সদস্যদের জন্য বিশেষ ‘হেলথ কার্ড’ এবং চিকিৎসাসেবায় ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সংগঠনের প্রায় আড়াই থেকে তিন হাজার সদস্যের পাশাপাশি তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তানেরাও এ সুবিধার আওতায় আসবেন।

ই-ক্যাবের নিজস্ব ও স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষ্য, বর্তমানে ধানমন্ডির ৪ নম্বরে সংগঠনটির কার্যালয় থাকলেও অনেক সদস্যই এ বিষয়ে অবগত নন। বৃহৎ বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের স্থায়ী কার্যালয় থাকা এবং সদস্যদের কাছে সংগঠনের পরিচিতি বাড়ানো প্রয়োজন।

সভায় ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের পরিচালক মাস্তুরা ফারজানা মোহনা বলেন, নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁদের সমস্যা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আসন্ন নির্বাচনে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ছোট-বড় সব উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে কাজ করতে সক্ষম নেতৃত্ব প্রত্যাশা করেন তিনি। এতে উদ্যোক্তাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি।

ই-ক্যাব সদস্য হুরায়রা শিশির নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নেতৃত্ব মানে শুধু পদ অলংকৃত করা নয়, বরং নিজের দক্ষতা বাড়ানো, অন্যদের কাছ থেকে শেখা এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। এ জন্য ব্যবসায়িক খাতের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অর্থনীতিএসএমইসাকিফ শামীম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি