Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বন্ডের অপব্যবহার করে ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দুই পোশাক কারখানার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৭:২৫
শেয়ার করুন:
বন্ডের অপব্যবহার করে ১০২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দুই পোশাক কারখানার

ছবি: আগামীর সময়

রপ্তানিমুখী বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত মূল্যে আমদানি করা কাপড় বিক্রি করা হয়েছে খোলা বাজারে। এ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কম মূল্যে রপ্তানি দেখানো এবং মূসক ফাঁকি দেওয়ার। এসব অনিয়মের মাধ্যমে ১০২ কোটি ৫৭ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি দিয়েছে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এই বিশাল পরিমাণ রাজস্ব ফাঁকি ধরা পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) অনুসন্ধানে।

প্রতিষ্ঠান দুটি হলো রিয়াজ নিটওয়্যার লিমিটেড এবং লিশা টেক্স (প্রা.) লিমিটেড। সিআইসির পৃথক অনুসন্ধানে কারখানা দুটিতে এসব অনিয়ম ধরা পড়ে। সিআইসির একটি দল সরেজমিনে কারখানা দুটির ওয়্যারহাউস, কাটিং, সুইং ও ফিনিশিং সেকশনসহ পুরো প্রাঙ্গণ পরিদর্শন করে আমদানি-রপ্তানির তথ্যের সঙ্গে মজুদের গরমিল খুঁজে পায়।

রিয়াজ নিটওয়্যারে ৯৪ কোটি টাকার বেশি ফাঁকি

সিআইসির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজ নিটওয়্যার লিমিটেড ৪১টি ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) আওতায় বন্ড সুবিধায় আমদানি করেছিল ২ হাজার ৮৬২ টন ওভেন পলিয়েস্টার কাপড়। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ বা ২ হাজার ২৩৭ টন কাপড় কারখানা বা রপ্তানির হিসাবে পাওয়া যায়নি, যা বন্ডেড ওয়্যারহাউস থেকে অবৈধভাবে সরিয়ে বিক্রি করা হয়েছে খোলা বাজারে।

কারখানা পরিদর্শনের সময় আমদানির ১ শতাংশের কম (মাত্র ২৫ হাজার ৫৩৩ কেজি) ওভেন পলিয়েস্টার কাপড় পাওয়া যায়। অথচ প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করেছিলেন, গত এক মাসে কোনো উৎপাদন বা রপ্তানি হয়নি; যদিও বিল অব এন্ট্রির তথ্য অনুযায়ী শুধু সেপ্টেম্বর মাসেই আমদানি হয়েছিল প্রায় ৩৯০ টন কাপড়। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উদঘাটন করা হয়েছে ৯৪ কোটি ৭৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি।

লিশা টেক্সের ৭ কোটি ৮৩ লাখ টাকার ফাঁকি

অন্যদিকে, লিশা টেক্স (প্রা.) লিমিটেডের বিরুদ্ধে বন্ড সুবিধায় আনা প্রায় ১ লাখ ৭৪ হাজার কেজি পলিস্টার কাপড় অবৈধভাবে সরিয়ে বিক্রির প্রমাণ মিলেছে, যার মাধ্যমে দেওয়া হয়েছে প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকার শুল্ক-কর ফাঁকি। এ ছাড়া অনুমোদনের চেয়ে বেশি পোশাক রপ্তানি করা হলেও চুক্তিমূল্যের চেয়ে কম দাম দেখানো, ইউডির বাইরে স্থানীয় এলসির মাধ্যমে কাঁচামাল সংগ্রহ, মূল্য সংযোজনের শর্ত ভঙ্গ, এবং অনুমোদনহীনভাবে স্থানীয় বাজার থেকে মূসক ছাড়া কাঁচামাল ক্রয়ের মতো অনিয়ম ধরা পড়ে।

পাশাপাশি লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানের কাছে কিট ব্যাগ সরবরাহ করেও মূসক ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে উদঘাটন করা হয় ৭ কোটি ৮৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল জানিয়েছে, বন্ড সুবিধার এ ধরনের অপব্যবহার রোধে তাদের অভিযান ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।

এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডরাজস্ব ফাঁকিরিয়াজ নিটওয়্যারলিশা টেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’