উত্তরা ব্যাংকের ‘আশুগঞ্জ শাখা’ উদ্বোধন
অর্থনৈতিক ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর থানার সোনারামপুর ওয়ার্ডের চাল বাজারে উত্তরা ব্যাংক পিএলসির ২৫১তম ‘আশুগঞ্জ শাখা’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই শাখাটি ২০২১ সাল থেকে উপশাখা হিসেবে সফলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা এখন গ্রাহকদের সুবিধার্থে পূর্ণাঙ্গ শাখায় রূপান্তরিত।
উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান এবং উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলম উপস্থিত ছিলেন।







