সিটিজেনস ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন
করপোরেট ডেস্ক

সিটিজেনস ব্যাংকের ‘ত্রৈমাসিক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি আলমগীর হোসেন। সম্মেলনে বিগত প্রান্তিকের ব্যবসায়িক পর্যালোচনা, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও আগামী ৯ মাসের লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্যবসা সম্প্রসারণ, ডিজিটাল ব্যাংকিংয়ের গতি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই ও কৃষি খাতে অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।



