Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ ও রিচার্জ ক্যাম্পেইন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৪:০৪
বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ ও রিচার্জ ক্যাম্পেইন

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আকর্ষণীয় পুরস্কার জয়ের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক অ্যাওয়ে ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন।

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন ফুটবলভিত্তিক কুইজ আয়োজন করবে নগদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তৈরি সংক্ষিপ্ত ভিডিওতে থাকবে ফুটবলসংক্রান্ত প্রশ্ন। সঠিক উত্তরদাতারা বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

কুইজে অংশ নিতে হলে প্রতিযোগীদের সঠিক উত্তর দিয়ে নির্ধারিত হ্যাশট্যাগসহ ফেসবুকে পোস্ট শেয়ার করতে হবে। যাদের পোস্টে সবচেয়ে বেশি লাইক, শেয়ার ও মন্তব্য থাকবে, তারা বিজয়ী হিসেবে পাবেন নগদ ব্র্যান্ডেড গিফট বক্স। এতে থাকবে স্মার্টওয়াচ, মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি ও রিস্টব্যান্ড।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে থাকবে বিশেষ মেগা কুইজ। ফাইনালের দিন অনুষ্ঠিত তিনটি কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে যার পোস্টে নির্ধারিত হ্যাশট্যাগসহ সবচেয়ে বেশি লাইক, শেয়ার ও মন্তব্য থাকবে, তিনি বিজয়ী হিসেবে জাতীয় ফুটবল দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগ পাবেন। অন্য বিজয়ীদের জন্যও থাকবে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

কুইজের পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনও চালু করেছে নগদ। বিশ্বকাপ চলাকালে নগদ ওয়ালেট ব্যবহার করে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করলেই গ্রাহকেরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

রিচার্জ ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন বিজয়ী তাদের পছন্দের দেশের জার্সি পাবেন। জার্সিতে নিজের নাম ও পছন্দের নম্বর যুক্ত করার সুযোগও থাকবে। এ ছাড়া ক্যাম্পেইনে অংশ নেওয়া তিনজন সৌভাগ্যবান গ্রাহক জিতে নিতে পারবেন ভিডিও গেম কনসোল প্লেস্টেশন ৫ (পিএস৫)।

নগদের হেড অব মার্কেটিং হেরাস উদ্দীন মুহাম্মদ মেহেদী সাজ্জাদ বলেছেন, বিশ্বকাপকে ঘিরে গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য। কুইজ, রিচার্জ অফার এবং অংশগ্রহণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে ফুটবলপ্রেমীদের জন্য আনন্দময় আয়োজন তৈরি করা হয়েছে। তার আশা, গ্রাহকেরা খেলা উপভোগের পাশাপাশি এই আয়োজনেও সক্রিয়ভাবে অংশ নেবেন।

বিশ্বকাপ জুড়ে চলা এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার সঙ্গে উৎসবমুখর পরিবেশের সমন্বয় ঘটাতে চায় নগদ।

এ ছাড়া তরুণদের সম্পৃক্ত করতে এক মাসব্যাপী ক্যাম্পাস অ্যাক্টিভেশন কর্মসূচিরও আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। দেশের ২৯টি অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য কুইজ শো, ফুটবল ও প্লেস্টেশন ৫ গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ বিভিন্ন পুরস্কার।

ক্যাম্পেইনের শর্ত ও বিস্তারিত তথ্য নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যাবে। প্রয়োজনে গ্রাহকেরা নগদের কল সেন্টারেও যোগাযোগ করতে পারবেন।

নগদফুটবল বিশ্বকাপকুইজরিচার্জভিত্তিক ক্যাম্পেইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও