রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুমিল্লার একটি হোটেলে সভাটি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং শ্রেণীকৃত ঋণ আদায়ে গতি বাড়ানোর ওপর জোর দেন।
সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনুদ্দিন মাসুদ।
সভায় বিভাগের জোনাল ম্যানেজার ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। এতে চলতি বছরের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ঋণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।



