গ্রিন ও আইসিটি স্কিমে শাহ্জালাল ইসলামী ব্যাংক
সংবাদ বিজ্ঞপ্তি

টেকসই শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত দুটি চুক্তিতে সই করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী। ২ হাজার কোটি টাকার এ স্কিমের আওতায় গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপন এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে সাশ্রয়ী অর্থায়ন সুবিধা দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এ অর্থায়ন দেশে পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।



