বাংলাদেশ কমার্স ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশনারি অফিসার-২০২৬-এর ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ শুরু হয়েছে। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
রবিবার ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক।
উদ্বোধনী বক্তব্যে মো. আতাউর রহমান বলেছেন, নিরন্তর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনে ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক উল্লেখ করেছেন, এই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে প্রবেশনারি অফিসাররা তাদের ব্যাংকিং ক্যারিয়ার শুরু করলেন। প্রশিক্ষণটি তাদের ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব ও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (বিসিবিটিআই) প্রিন্সিপাল এ ফাউন্ডেশন ট্রেনিং কোর্স পরিচালনা করছেন।




