Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ঢাকায় ৩০ নভেম্বর বসছে কিউএসের ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৮
শেয়ার করুন:
ঢাকায় ৩০ নভেম্বর বসছে কিউএসের ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ আয়োজন

সংগৃহীত ছবি

বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ নভেম্বর ঢাকায় ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। রাজধানীর হোটেল শেরাটনে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠেয় এই আয়োজনে অংশ নিতে কোনো ফি লাগবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মজীবী পেশাজীবী, সদ্য স্নাতক এবং স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এ আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, অন্টারিও টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইনিপেগ এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।

আয়োজকেরা জানান, অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রতিনিধিদের কাছে পছন্দের বিষয়, ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, অর্থায়ন ও মেধাবৃত্তি এবং পড়াশোনা শেষে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের সিভি পর্যালোচনা করানো এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখার বিষয়ে সম্যক ধারণা নেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপে আবেদনের সুযোগও থাকছে। আগ্রহীরা https://eu1.hubs.ly/H0zX-_k0 ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবেন।

‘কিউএস গ্লোবাল স্টুডেন্ট ফ্লোস’-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫০০ এবং ২০৩০ সাল নাগাদ ১ লাখ ৪৩ হাজার ৩০০ জনে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎস শহর হিসেবে বাংলাদেশে এগিয়ে রয়েছে ঢাকা। ২০২৬ সালে ঢাকা থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর আনুমানিক সংখ্যা ৭৪ হাজার ৪০০, যা ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে বার্ষিক ১৩ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে।

কিউএসের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভের তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৬৩ শতাংশ কোর্স নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার মানকে এবং ৫৭ শতাংশ ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে এমন দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেন।

কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান উল্লেখ করেন, আন্তর্জাতিক শিক্ষা খাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং এখান থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। তার ভাষ্য, মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের শিক্ষার মানের পাশাপাশি খরচ, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং পছন্দের দেশের শিক্ষার পরিবেশও ভাবতে হয়। ঢাকার এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং, গবেষণা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছে কিউএস। পাশাপাশি শিক্ষার্থী ভর্তি, একাডেমিক অংশীদারত্ব এবং স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

কিউএসবিদেশে উচ্চশিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার