Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২০:০৪
শেয়ার করুন:
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’

সংগৃহীত ছবি

রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোবোএক্স ১.০’। দেশের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পান।

গত শুক্রবার (১৩ নভেম্বর) বিইউবিটির আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে রোবটিকস ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী দক্ষতার বিকাশ এবং হাতে-কলমে প্রযুক্তিচর্চার সুযোগ তৈরি করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এউএসটি) উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আহমেদ ওয়াসিফ রেজা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং ফ্যাকাল্টি অব সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মুনশী মাহবুবুর রহমান।

‘ফাস্টরোবোএক্স ১.০’-তে রোবটিকস ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উদ্ভাবনী ধারণা ও কারিগরি দক্ষতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে দলগত কাজ, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা চর্চার সুযোগ পান শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি জাতীয় পর্যায়ে একটি উল্লেখযোগ্য আয়োজনে পরিণত হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের বাস্তব প্রয়োগ, গবেষণামুখী চিন্তা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করে।

প্রতিযোগিতার সার্বিক নেতৃত্বে ছিলেন জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আহসান হাবিব এবং অর্গানাইজিং চেয়ার মো. সাব্বির হাসান সোহাগ।

আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনচর্চার প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

ফাস্টরোবোএক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাঙ্গীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাঙ্গীর

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা