Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

প্রধান কার্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৪
প্রধান কার্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

সংগৃহীত ছবি

দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তার কর্মীদের জন্য প্রথমা ডটকম-এর সঙ্গে দুইদিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। মূলত নগদের কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ আয়োজন।

বনানীতে নগদ লিমিটেডের প্রধান কার্যালয়ে আজ সোমবার অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে নগদ-প্রথমা বইবন্ধনের আয়োজন করা হয়। প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নগদ-প্রথমা বইবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ বললেন, বর্তমানে মানুষের মধ্যে পড়ার প্রবণতা কমে গেছে। পড়ালেখা ও শিক্ষার মাধ্যমে একটি সমাজ এগিয়ে যায়। যে কারণে সময় বদলে গেলেও পড়া বা জানার কোনো বিকল্প নেই। কোনো জাতি ভালো করতে পারে একমাত্র পড়ার মাধ্যমেই। এ সময় তিনি উভয় প্রতিষ্ঠানের সম্পর্ককে আরো ভালো ও কার্যকর করার ওপর জোর দেন এবং কর্মীদের যাতে বই পড়তে উৎসাহিত করা হয়, তারওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বললেন, ছোটবেলা থেকে তিনি বই পড়ায় অভ্যস্ত। তবে বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তবের সাথে সেই অর্জিত জ্ঞানের প্রয়োগ জরুরি বলে তিনি মনে করেন। তিনি বললেন, এখন অনেকের মধ্যেই বই পড়ার অভ্যাস কমে গেছে। করপোরেট জীবনের বিভিন্ন ব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এই আয়োজন কর্মীদের একটু ভিন্ন অনুভূতি দেবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বই নগদ-প্রথমা বইবন্ধনে নগদ কর্মীদের জন্য ২০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে এই মেলায়। এ ছাড়া বিদেশি বইয়ের ওপর থাকবে ৫ শতাংশ মূল্যছাড়। আর নগদের বাংলা কিউআর কোড-এর মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৫ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম। নগদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনের সার্বিক তত্বাবধানে দুইদিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়।

এর আগে আড়াই বছর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে একই ধরনের আয়োজন করে নগদ ও প্রথমা ডটকম। সেবারও নগদের কর্মীদের মধ্য থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে।

    শেয়ার করুন:
    Advertisement
    সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

    সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩২

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৯

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    ১০ আগস্ট ২০২৬, ০০:১২

    ঘোর সংকটে রক্ষার ৫ পথ

    ঘোর সংকটে রক্ষার ৫ পথ

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:১২

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ১০ আগস্ট ২০২৬, ০০:১০

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৪

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    ১০ আগস্ট ২০২৬, ০০:৪৩

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    নবীনগরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    নবীনগরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    ০৯ আগস্ট ২০২৬, ২২:০৭

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

    স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩৮

    advertiseadvertise