আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

সংগৃহীত ছবি
করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে ব্যাংকটি এ পুরস্কার লাভ করে।
গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান, এফসিএস উপস্থিত ছিলেন।
এ ছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



