Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বিআইবিএমের ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৮
শেয়ার করুন:
বিআইবিএমের ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আয়োজনে দুই দিনব্যাপী ১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু হচ্ছে।

আজ বুধবার মিরপুরের বিআইবিএম প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন হবে। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক ও শিক্ষার্থীসহ ৮০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোস্তাকুর রহমান এফসিএমএ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিআইবিএম অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেবেন প্রতিষ্ঠানটির অধ্যাপক ও সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ড. প্রশান্ত কুমার ব্যানার্জী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার। তার প্রবন্ধের শিরোনাম ‘বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য মুদ্রানীতি, রাজস্বনীতি ও বাণিজ্যনীতির সমন্বয়’।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এরপর প্রধান অতিথির বক্তব্য ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।

আয়োজকেরা জানান, দুই দিনের এ সম্মেলনে ১৩টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। উপস্থাপন করা হবে ১০৪টি গবেষণাপত্র। এসব অধিবেশনে ব্যাংকিং, অর্থায়ন ও অর্থনীতির সমসাময়িক বিষয় এবং টেকসই উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নীতিগত বিষয় নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ডিবিসি, দৈনিক বণিক বার্তা, ঢাকা স্ট্রিম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

বিআইবিএম ২০১২ সাল থেকে বার্ষিক ব্যাংকিং সম্মেলনের আয়োজন করে আসছে। এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকেরা ব্যাংকিং ও সংশ্লিষ্ট বিষয়ে তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের সুযোগ পান।

বাংলাদেশের ব্যাংকিং ও অর্থায়ন খাতে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শক সেবা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনাকারী শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষ্ঠান বিআইবিএম।

বিআইবিএমব্যাংকিং সম্মেলনমিরপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার