আইন মন্ত্রণালয়ে ২৭ টয়োটা হায়েস দিল প্রগতি ইন্ডাস্ট্রিজ
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নতুন ২৭টি টয়োটা হায়েস মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসইসির প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ ঢাকায় অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন বিএসইসির চেয়ারম্যান আব্দুল খালেক।
এ সময় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রগতি ইন্ডাস্ট্রিজের আমদানি করা মাইক্রোবাসগুলো মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে গতিশীলতা ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



