ডেল্টা লাইফের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সংবাদ বিজ্ঞপ্তি

জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদযাপনের সূচনা করেন পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান। এ সময় তিনি কোম্পানির ৪০ বছরের সফল অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদান স্মরণ করেন এবং শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি দেশব্যাপী কোম্পানির সব কার্যালয়েও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।



