জীবন বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশানে কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদযাপনের সূচনা করেন পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান। এ সময় তিনি কোম্পানির ৪০ বছরের সফল অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদান স্মরণ করেন এবং শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং উপব্যবস্থ...