শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দাবি পরিশোধ ও পরিচালন ব্যয় মেটাতে গিয়ে মূল ব্যবসার নগদপ্রবাহে সংকট আরও প্রকট হয়েছে। ২০২৫ সালে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নিট নগদপ্রবাহ ঋণাত্মক হয়েছে ২৪২ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৭০ কোটি ২৪ লাখ টাকা বেশি। এর আগেও টানা তিন বছর বড় অঙ্কের ঋণাত্মক নগদপ্রবাহ ছিল কোম্পানিটির। অর্থাৎ, নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ করেও দাবি পরিশোধ ও পরিচালন ব্যয় মেটানোর পর মূল ব্যবসা থেকে পর্যাপ্ত নগদ অর্থ তৈরি করতে পারছে না ডেল্টা লাই...