Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:২২
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আন্দোলনের সাহস, ত্যাগ ও ঐক্যের চেতনাকে ধারণ করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জুলাই ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে ইউল্যাবের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগ স্মরণ করা হয়।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও লাইভ আর্ট, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি, স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, শহীদদের জন্য বিশেষ দোয়া, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান এবং মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বলেন, বর্তমান প্রজন্মের সাহস ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ও সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো বলেন, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের যে সাহস, আত্মবিশ্বাস ও প্রেরণা দিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি গ্রাফিতি ও লাইভ আর্টের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগ সৃজনশীলভাবে তুলে ধরেন। দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং অন্যান্য কর্মসূচিতেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise