শিপার্স কাউন্সিলের পর্ষদ সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার কাউন্সিলের ধানমন্ডি অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
এতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও তিন মাসের হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়াও থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে ১-৩ ডিসেম্বর সময়কালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান শিপার্স এ্যালায়েন্স (এএসএ) এবং গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স (জিএসএ)-এর বার্ষিক সভায় শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ও এশিয়ান শিপার্স এ্যালায়েন্স (এএসএ)-এর ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার; ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালক গনেশ চন্দ্র সাহা; আরজু রহমান ভুঁইয়া; জিয়াউল ইসলাম; কে, এম, আরিফুজ্জামান, সরওয়ার আলম, রফিউর রহমান খান ইউসুফজাই ও মো. আমিনুল ইসলাম পর্ষদ সভায় যোগদান করেন।



