বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন। তিনি ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দিকনির্দেশনা দেন। এ ছাড়া আমানত সংগ্রহ, মানসম্মত ঋণ বিতরণ ও গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর জোর দেন। সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম ও মো. হুমায়ুন কবির, কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।



