নিজাম উদ্দিনের মৃত্যুতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির শোক

প্রতীকী ছবি
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামাজে জানাজা বাদ আসর সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগরে অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দিন খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা ও খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু) প্রতিষ্ঠিত অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



