আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলী হায়দার।
অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিভাগীয় ব্যবস্থাপক মইনউদ্দিন মাহিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আলী হায়দার বলেন, বিশ্বমানের ও বিদ্যুৎসাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। দেশের প্রত্যন্ত অঞ্চলে পণ্য পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে মুন্সিগঞ্জে নতুন শোরুম চালু করা হয়েছে।
তিনি জানান, নতুন শোরুমে মিনিস্টার ও মাইওয়ান ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যের পাশাপাশি চিগো ব্র্যান্ডের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও পাওয়া যাবে।



