চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে শোরুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আলী হায়দার।অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিভাগীয় ব্যবস্থাপক মইনউদ্দিন মাহিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আলী হায়দার বলেন, বিশ্বমানের ও বিদ্যুৎসাশ্রয়ী ইলেকট্রনিক পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া এব...