স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২৭ বছরের পথপরিক্রমা শেষে ২৮ বছরে পদার্পণ করেছে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে গত ৩ জুন দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিদ্দিকুর রহমান।
এ সময় প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা সশরীরে এবং সব শাখাপ্রধানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে অংশ নেন। বক্তব্যে সভাপতি যথাযথভাবে শরিয়াহ অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান এবং পেশাদারিত্ব ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন।




