Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিজারিয়ান অপারেশনে নবজাতকের মাথায় ক্ষত

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:২১
সিজারিয়ান অপারেশনে নবজাতকের মাথায় ক্ষত

ছবি: আগামীর সময়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ক্লিনিক ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতক ও প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কুড়িগ্রাম সদর হাসপাতালে।

রবিবার সকালে নবজাতকের বাবা আলম মিয়া ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ ঘটনায়।

অভিযোগ সূত্রে জানা যায়, কচাকাটা থানার খামারটারী এলাকার বাসিন্দা আলম মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী বেগম (২৬) প্রসববেদনা নিয়ে গত শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন সীমান্ত ক্লিনিকে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর ক্লিনিক কর্তৃপক্ষ জরুরি সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেয়।

পরিবারের সদস্যরা ৯ হাজার ৫০০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে একজন অভিজ্ঞ নারী চিকিৎসকের মাধ্যমে অপারেশন করানোর অনুরোধ জানান। তবে তাদের অভিযোগ, নারী চিকিৎসকের পরিবর্তে কে. এম. রায়হান-উল-ইসলাম নামে এক পুরুষ চিকিৎসক দিয়ে সিজারিয়ান অপারেশন করানো হয়।

অভিযোগে আরও বলা হয়, অপারেশনের সময় নবজাতকের মাথার ডান পাশে প্রায় এক ইঞ্চি দীর্ঘ কাটা লাগে। পরে বিষয়টি আড়াল করতে দ্রুত সেখানে সেলাই দেওয়া হয়। নবজাতকের মাথায় ব্যান্ডেজ ও সেলাই দেখে স্বজনরা কারণ জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

স্বজনদের দাবি, মা ও নবজাতকের অবস্থার অবনতি হলে তাদের সরকারি হাসপাতালে রেফার করার জানানো হয় অনুরোধ। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ প্রথমে তাতে রাজি না হয়ে বিল পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। পরে নবজাতকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশি হস্তক্ষেপে নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুড়িগ্রাম সদর হাসপাতালে।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক কে. এম. রায়হান-উল-ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। তবে সাংবাদিক পরিচয় জানার পর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সীমান্ত ক্লিনিকের স্বত্বাধিকারী আব্দুল মজিদ বললেন, নবজাতকের চিকিৎসার ব্যয় ক্লিনিক কর্তৃপক্ষ বহন করবে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে নেওয়া হবে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম উল্লেখ করেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। খোঁজ নিয়ে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা।


কুড়িগ্রামসিজারিয়ানআহতশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে