ঢাকা রিজেন্সি ও গো জায়ানের মধ্যে সমঝোতা

ভ্রমণ ও আতিথেয়তা খাতে আরও শক্তিশালী সংযোগ তৈরি এবং ভ্রমণকারীদের জন্য বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও গো জায়ান একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের প্রাঙ্গণে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান সিদ্দিকী এবং গো জায়ানের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা রিজেন্সির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান এবং গো জায়ানের সিনিয়র ম্যানেজার, হোটেল সাপ্লাই ফাহিম উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় গো জায়ানের ব্যবহারকারী ও অতিথিদের আবাসন সুবিধা দেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। এর ফলে ঢাকা রিজেন্সির আতিথেয়তা সেবা এবং গো জায়ানের ট্রাভেল নেটওয়ার্ক ও দক্ষতার সমন্বয়ে ভ্রমণকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
দুই প্রতিষ্ঠানের এ অংশীদারত্ব ভ্রমণকারীদের জন্য আরও সমন্বিত ও সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





