বিকেবি স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্তৃক আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ব্যাচ-৫১ও ৫২/২০২৫-২০২৬ এর উদ্বোধন হয়েছে গতকাল রবিবার।
বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ. এইচ. এম মাহবুবুল বাসেত ভূঞা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি এর ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবির উপব্যবস্থাপনা পরিচালক মো. খালেদুজ্জামান। অনুষ্ঠানে প্রশিক্ষণ সামগ্রী ও বই বিতরণ করা হয় প্রশিক্ষণার্থীদের মধ্যে।

