Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

হিট প্রকল্প পরিচালক

ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৭:৫৬
শেয়ার করুন:
ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি

সংগৃহীত ছবি

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তন কার্যকর করতে প্রথমে মানসিকতা, মূল্যবোধ ও দায়িত্বের প্রতি অঙ্গীকারে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস (টিওটি-৪)’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক এ প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অধ্যাপক রাকিবুল হক বলেন, সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তরুণ শিক্ষকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জুনিয়র শিক্ষকদেরও পরামর্শ ও নতুন ধারণা গ্রহণে উন্মুক্ত থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু ট্রেইনার নন। আপনারা মেন্টর, রোল মডেল এবং পরিবর্তনের কারিগর। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে পাঠদান ও শিখনের মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এ উদ্যোগের আওতায় বেশ কিছু মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তাদের সঙ্গে নিয়ে সারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫,০০০ শিক্ষকের শিক্ষাদানের দক্ষতা উন্নয়নে কাজ করবে হিট প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির (ইউটিটিএ) ডিন অব একাডেমিক অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হিট প্রকল্পের ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আব্দুস সালাম। আরও বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন তৌফিক হাসান, অ্যাডভান্স এইচইর সিনিয়র অ্যাসোসিয়েট বেন ব্রাবন এবং মাস্টার ট্রেইনার ও প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্পের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে। জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় গত ২৪ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণে পাঠ্যক্রম প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

হিট প্রকল্প পরিচালকডিজিটাল রূপান্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার