কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালু

প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ‘কমিউনিটি ইসলামিক’ চালুর মাধ্যমে শরিয়াহভিত্তিক আর্থিক সেবা নিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। শরিয়াহর নীতিমালা পরিপালনকে গুরুত্ব দিয়ে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর ব্যাংকিং চাহিদা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি রাজধানীর চকবাজার শাখায় ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম, ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম এবং মো. আকরাম হোসেন, এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



