সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের মধ্যে এবার সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে গত ৩০ জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন যাওয়া পাঁচ ব্যাংকের মধ্যে দুটি ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হলো।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক স...