১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় সর্বোচ্চ ২২ শতাংশ ছাড়

ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী ও উপভোগ্য করতে বিশেষ ১১.১১ ক্যাম্পেইন চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। এ সময় এপেক্সের অ্যাকসেসরিজ কিনলে ১১ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। পাশাপাশি বিকাশে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়। অর্থাৎ, দুটি অফার মিলিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন ক্রেতারা।
ক্যাম্পেইন চলাকালে এপেক্স থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের যেকোনো অ্যাকসেসরিজ কিনলে পাওয়া যাবে ১১ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে পরিবারের সবার জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য।
পাশাপাশি ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটার বিল বিকাশে পরিশোধের সময় ‘A1’ প্রোমো কোড ব্যবহার করলে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত অতিরিক্ত ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
এ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি ছাড় ও সাশ্রয়ের সুযোগ পাবেন এপেক্সের ক্রেতারা। বিকাশে পেমেন্টের সুবিধা তাঁদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। এপেক্সের সব আউটলেটে কেনাকাটায় এ অফারগুলো উপভোগ করা যাবে।



