উত্তরা ব্যাংকের গুলশান শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন

সংগৃহীত ছবি
উত্তরা ব্যাংক পিএলসির সম্মানিত পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম আজ বুধবার ঢাকার গুলশানে ব্যাংকের নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন করেন। গুলশান নর্থ অ্যাভিনিউয়ের জলছবি টাওয়ারে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামসুন ও মো. রাফিউল ইসলাম। এ ছাড়া নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা কেন্দ্রীয় অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে গুলশান এলাকার গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হয়।




