Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় করপোরেট কর্নার

উত্তরা ইউনিভার্সিটিতে বৈশাখী আয়োজন

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩
উত্তরা ইউনিভার্সিটিতে বৈশাখী আয়োজন

সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশে উত্তরা ইউনিভার্সিটিতে উদযাপিত হলো ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। বৃহস্পতিবার এ আয়োজন ঘিরে ক্যাম্পাস পরিণত হয় মিলনমেলায়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতির আলোকে। গোটা ক্যাম্পাসেই ছিল রঙিন আলপনা। আরও ছিল ঐতিহ্যবাহী সাজে সজ্জিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ক্লাবের স্টল। সেসব স্টলে দেশীয় খাবার দিয়ে করা হয় অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা।  

উৎসবে বাড়তি মাত্রা যোগ করে ঐতিহ্যবাহী নাগরদোলা, বায়োস্কোপ, ঘুড়ি উৎসব এবং বেলুন শুটিংয়ের মতো আয়োজন। এতে অংশ নিয়ে উৎফুল্ল হয়ে ওঠে অংশগ্রহণকারীরা।

তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য ও সঙ্গীতে মেতে ওঠে সবাই। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শিল্পী ওয়াহিদা তামান্না হোসেন ও তার দলের কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. পারভীন আক্তার জেমী, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। 

উত্তরা ইউনিভার্সিটিবৈশাখী উৎসব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise