নোয়াখালীতে ওয়ান ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

নোয়াখালীর খলিফার হাট শপিং কমপ্লেক্সে ওয়ান ব্যাংক পিএলসির নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। এটি মাইজদী কোর্ট শাখার অধীনে ব্যাংকের ৫৩তম উপশাখা। সম্প্রতি উপশাখাটির উদ্বোধন করেন খলিফার হাট বাজার কমিটির সভাপতি সফিক আহম্মেদ এবং ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান খন্দকার রাশেদ আখতার জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিফার হাট হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। এ ছাড়া ওয়ান ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শহীদ উল হক, অপারেশনস বিভাগের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম এবং এস্টাবলিশমেন্ট বিভাগের প্রধান কাজী মো. ফোরকানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।



