কর্মীদের কল্যাণে আকিজ রিসোর্সের অংশীদারত্ব
সংবাদ বিজ্ঞপ্তি

স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন, ডাইনিংসহ বিভিন্ন খাতে চুক্তির মাধ্যমে কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিয়েছে আকিজ রিসোর্স। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ চুক্তি সই হয়। এ উদ্যোগের আওতায় সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, পারসোনা, জনস ফিটনেস হাব, ফেব্রিলাইফ, ওশান প্যারাডাইস, সি পার্ল, গ্র্যান্ড সিলেট ও অ্যাসকট দ্য রেসিডেন্সের সেবা পাবেন কর্মীরা। এতে স্বাস্থ্যসেবায় ৩০-৪০ শতাংশ এবং হোটেল ভাড়ায় ৩০-৬০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমানসহ অংশীদার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



