ঢাকা ব্যাংকের ৪২তম উপশাখা উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

ব্যাংকিং সেবার পরিধি বিস্তৃত করতে আধুনিক সেবা নিয়ে খুলনার কেডিএ অ্যাভিনিউ শাখার অধীনে বড়বাজার উপশাখা চালু করেছে ঢাকা ব্যাংক। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ৪২তম এই উপশাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও রিটেইল ব্যাংকিং প্রধান এইচ এম মোস্তাফিজুর রহমান, ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান মোসলেহ সাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী অংশ নেন। কর্মকর্তারা জানিয়েছেন, ‘ট্রান্সফরমিং টুগেদার’ ভিশনের আলোকে দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহক সম্পর্ক সুদৃঢ়করণ এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা নিশ্চিতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।



